নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার মিয়া (কুদ্দুস মিয়ার ছেলে) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, ভুরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় চিহ্নিত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দসহ আনোয়ার মিয়াকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, আটককৃত ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি বাড়ি থেকে নিয়মিত ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন।

এএসপি মুনতাসির মামুন মুন জানান, মাদক ক্রয়ের সময় জাল টাকাসহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, জাল টাকা, পুলিশ অভিযান, মাদক কারবারি, বিশেষ ক্ষমতা আইন, আইন-শৃঙ্খলা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার মিয়া (কুদ্দুস মিয়ার ছেলে) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, ভুরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় চিহ্নিত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দসহ আনোয়ার মিয়াকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, আটককৃত ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি বাড়ি থেকে নিয়মিত ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন।

এএসপি মুনতাসির মামুন মুন জানান, মাদক ক্রয়ের সময় জাল টাকাসহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত