নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

স্ত্রী বিদেশ চলে গেছেন বলে স্বামীর প্রচার, পরে মিলল মাটিচাপা দেওয়া মরদেহ

মৌলভীবাজারের রাজনগরে নিজ স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় ‘স্ত্রী বিদেশ চলে গেছেন’ বলে প্রচার চালিয়েও শেষ রক্ষা হলো না স্বামীর। জিজ্ঞাসাবাদের মুখে স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী মাটিচাপা দেওয়া অবস্থায় জায়েদা বেগম (২৮) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত জায়েদা বেগম একই ইউনিয়নের সোনাটেকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে জায়েদা বেগমের সন্ধান না পাওয়ায় তার বাপের বাড়ির লোকজন স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। এ সময় আলমঙ্গীর হোসেন দাবি করেন, তার স্ত্রী বিদেশে চলে গেছেন। বিষয়টি নিয়ে জায়েদার পরিবারের সন্দেহ হলে তারা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের বিষয়টি জানান। এরপর তারা আলমঙ্গীরের কাছে জায়েদা বিদেশ যাওয়ার প্রমাণ চাইলে সে তা দিতে ব্যর্থ হয়।

আলমঙ্গীরের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে রাজনগর থানা পুলিশ আলমঙ্গীরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমঙ্গীর তার স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে এবং লাশের অবস্থান শনাক্ত করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে করিমপুর গ্রামের একটি জায়গা থেকে মাটি খুঁড়ে জায়েদার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আটক আলমঙ্গীরের দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং সে কয়েকজনের নামও বলেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ মৌলভীবাজার, রাজনগর, গৃহবধূ হত্যা, মাটিচাপা মরদেহ, অপরাধ, পুলিশ অভিযান, পারিবারিক সহিংসতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী বিদেশ চলে গেছেন বলে স্বামীর প্রচার, পরে মিলল মাটিচাপা দেওয়া মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগরে নিজ স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় ‘স্ত্রী বিদেশ চলে গেছেন’ বলে প্রচার চালিয়েও শেষ রক্ষা হলো না স্বামীর। জিজ্ঞাসাবাদের মুখে স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী মাটিচাপা দেওয়া অবস্থায় জায়েদা বেগম (২৮) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত জায়েদা বেগম একই ইউনিয়নের সোনাটেকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে জায়েদা বেগমের সন্ধান না পাওয়ায় তার বাপের বাড়ির লোকজন স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। এ সময় আলমঙ্গীর হোসেন দাবি করেন, তার স্ত্রী বিদেশে চলে গেছেন। বিষয়টি নিয়ে জায়েদার পরিবারের সন্দেহ হলে তারা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের বিষয়টি জানান। এরপর তারা আলমঙ্গীরের কাছে জায়েদা বিদেশ যাওয়ার প্রমাণ চাইলে সে তা দিতে ব্যর্থ হয়।

আলমঙ্গীরের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে রাজনগর থানা পুলিশ আলমঙ্গীরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমঙ্গীর তার স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে এবং লাশের অবস্থান শনাক্ত করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে করিমপুর গ্রামের একটি জায়গা থেকে মাটি খুঁড়ে জায়েদার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আটক আলমঙ্গীরের দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং সে কয়েকজনের নামও বলেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত