নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দুই মাসেও মেলেনি তাহসিনের খোঁজ, সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত বাবা-মা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামে নিখোঁজ স্কুলছাত্র রাফিন তাহসিনকে (১৪) খুঁজে পাওয়ার আশায় প্রহর গুনছে তার পরিবার। গত ২৬ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন কৃষক বাবা মাহফুজুর রহমান ও মা জলি খাতুন।

নিখোঁজ রাফিন তাহসিন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল সকালে প্রিয় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার দিন চড়িয়া বিল বাজার এলাকায় রাফিনের বাইসাইকেলটি পড়ে থাকতে দেখা গেলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে মা জলি খাতুন বলেন, “স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল, আর ফেরেনি। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা তাকে খুঁজি নাই। প্রতিদিন নতুন নতুন এলাকায় যাচ্ছি, কিন্তু আমার সোনার কোনো খোঁজ পাচ্ছি না।” বাবা মাহফুজুর রহমান জানান, তার ছেলে কখনো তাদের ছাড়া কোথাও থাকেনি। সন্তান কোথায়, কেমন আছে তা না জেনে প্রতিটা মুহূর্ত তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত কোনো সাফল্য পাওয়া যায়নি।

রাফিন তাহসিনের সন্ধান বা কোনো তথ্য পাওয়া গেলে তার বাবা মাহফুজুর রহমানের মোবাইল নম্বরে (০১৭৮৯-৯৭৩৩৭৩) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাফিনের অপেক্ষায় এখন পুরো রতনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : নজরবিডি সংবাদ নিখোঁজ, স্কুলছাত্র, ঝিনাইদহ, শৈলকুপা, রাফিন তাহসিন, মানবিক আবেদন, পুলিশ তদন্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসেও মেলেনি তাহসিনের খোঁজ, সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত বাবা-মা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামে নিখোঁজ স্কুলছাত্র রাফিন তাহসিনকে (১৪) খুঁজে পাওয়ার আশায় প্রহর গুনছে তার পরিবার। গত ২৬ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন কৃষক বাবা মাহফুজুর রহমান ও মা জলি খাতুন।

নিখোঁজ রাফিন তাহসিন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল সকালে প্রিয় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার দিন চড়িয়া বিল বাজার এলাকায় রাফিনের বাইসাইকেলটি পড়ে থাকতে দেখা গেলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে মা জলি খাতুন বলেন, “স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল, আর ফেরেনি। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা তাকে খুঁজি নাই। প্রতিদিন নতুন নতুন এলাকায় যাচ্ছি, কিন্তু আমার সোনার কোনো খোঁজ পাচ্ছি না।” বাবা মাহফুজুর রহমান জানান, তার ছেলে কখনো তাদের ছাড়া কোথাও থাকেনি। সন্তান কোথায়, কেমন আছে তা না জেনে প্রতিটা মুহূর্ত তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত কোনো সাফল্য পাওয়া যায়নি।

রাফিন তাহসিনের সন্ধান বা কোনো তথ্য পাওয়া গেলে তার বাবা মাহফুজুর রহমানের মোবাইল নম্বরে (০১৭৮৯-৯৭৩৩৭৩) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাফিনের অপেক্ষায় এখন পুরো রতনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত