নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

আবারও আটলিয়ার হাল ধরতে চান ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন

খুলনার ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বর্তমান পরিষদের সফল সমাপ্তি ও এলাকার সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।

খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিনের পরীক্ষিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষের মাঝে অত্যন্ত সুপরিচিত। এলাকার মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং করোনাকালীন ও পরবর্তী সময়ে সাধারণ মানুষের পাশে থেকে তিনি ইউনিয়নে এক শক্তিশালী জনভিত্তি তৈরি করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষের নানা অপপ্রচার উপেক্ষা করে দলের সমর্থন ও জনগণের রায় নিয়ে আবারও নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি নির্বাচনী প্রস্তুতি ও দলীয় অবস্থান নিয়ে এই প্রতিবেদকের মুখোমুখি হন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। নিচে তার বিশেষ সাক্ষাৎকারের অংশ তুলে ধরা হলো:

নিজের প্রার্থী হওয়ার বিষয়ে শেখ হেলাল উদ্দিন বলেন, "জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে নিয়ে আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। গত মেয়াদে আটলিয়াবাসী আমাকে ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন করেছি। তবে একটি আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে কিছু অসমাপ্ত কাজ শেষ করা প্রয়োজন, তাই নেতাকর্মীদের সাথে নিয়ে আমি আবারও প্রার্থী হতে চাই।"

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "সনাতন ধর্মীয় ভাই-বোনেরা এ দেশেরই নাগরিক। আপনারা যেন স্বাধীনভাবে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, আপনাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সেবা কার্যক্রম পরিচালনা করতে পারেন—তা আমরা শতভাগ নিশ্চিত করছি। অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল ভিত্তি। কোনো ধরনের উসকানি যেন এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে।"

দায়িত্ব পালনকালে স্বচ্ছতা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, "পরিষদের কার্যক্রমে আমি শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করেছি। টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী নির্বাচনে কোনো প্রকার স্বজনপ্রীতি হতে দিইনি। ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের জন্য একটি উন্মুক্ত ও নিরাপদ স্থান হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি— এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।"

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, "রাজনীতিতে জনপ্রিয় হলে প্রতিপক্ষ অপপ্রচারের পথ বেছে নেয়। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল বা বালির ব্যবসার যে তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছি, নিরপেক্ষ তদন্তে যদি আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা পাওয়া যায়, তবে যেকোনো শাস্তি মাথা পেতে নেব।"

পুনরায় নির্বাচিত হলে তার ভিশন সম্পর্কে তিনি জানান, "প্রথম কাজ হবে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং কৃষি খাতের আধুনিকায়ন। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটাব। জন্ম নিবন্ধনসহ সব নাগরিক সেবা শতভাগ ডিজিটাল করা হবে, যাতে সাধারণ মানুষকে কোনো দালালের খপ্পরে পড়তে না হয়।"

মাঠ পর্যায়ের ভোটার ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হেলাল উদ্দিনের দলীয় সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। আসন্ন নির্বাচনে আটলিয়ার নির্বাচনী মাঠে তিনি যে অন্যতম প্রধান ফ্যাক্টর, তা বলার অপেক্ষা রাখে না।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আবারও আটলিয়ার হাল ধরতে চান ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত