নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাতদিনের ‘প্রেমিক’কে ছাড়াতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

হোয়াটসঅ্যাপে মাত্র সাতদিনের পরিচয়ে এক কথিত লন্ডন প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশালের এক তরুণীর। তবে এই পরিচয়ই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। লন্ডনপ্রবাসী পরিচয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ওই তরুণী খুইয়েছেন ৮০ হাজার টাকা।

জিডি সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্য ইমরান নিজেকে লন্ডনপ্রবাসী হিসেবে পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। সম্পর্ক গভীর হওয়ার এক পর্যায়ে সে জানায়, লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় সে সঙ্গে ৪২ লাখ টাকা মূল্যের ডলার এবং প্রেমিকার জন্য সোনার বার নিয়ে আসছে। এরপরই কৌশলে শুরু হয় প্রতারণা।

অভিযোগ অনুযায়ী, কথিত প্রেমিককে ছাড়িয়ে আনার কথা বলে এক নারী নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। কাস্টমসে ইমরানকে আটক করার ভয় দেখিয়ে তাকে ছাড়াতে ৮০ হাজার টাকা দাবি করা হয়। প্রেমিককে মুক্ত করার আশায় তরুণী বিকাশের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর পরও প্রতারকরা ক্ষান্ত হয়নি; বরং ইমরানকে ছাড়াতে আরও টাকার দাবি জানায়। অতিরিক্ত অর্থ জোগাড় করতে গিয়ে তরুণী পরিবারের সদস্যদের শরণাপন্ন হলে পুরো ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে, তিনি একটি সুপরিকল্পিত প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।

গত ৫ জুলাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তরুণী। তিনি বলেন, "হোয়াটসঅ্যাপে সাতদিনের পরিচয়কে কেন্দ্র করে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়েছে প্রতারক চক্র।"

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, "প্রতারণার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অনলাইন দুনিয়ায় অচেনা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বনের জন্য সতর্ক করেছেন পুলিশের সংশ্লিষ্টরা।

বিষয় : নজরবিডি সংবাদ বরিশাল খবর, অনলাইন প্রতারণা, হানিট্র্যাপ, হোয়াটসঅ্যাপ প্রতারণা, লন্ডন প্রবাসী পরিচয়ে প্রতারণা, প্রতারক চক্র, বরিশাল পুলিশ, কোতোয়ালি থানা, ডিজিটাল নিরাপত্তা, সচেতনতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাতদিনের ‘প্রেমিক’কে ছাড়াতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

হোয়াটসঅ্যাপে মাত্র সাতদিনের পরিচয়ে এক কথিত লন্ডন প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশালের এক তরুণীর। তবে এই পরিচয়ই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। লন্ডনপ্রবাসী পরিচয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ওই তরুণী খুইয়েছেন ৮০ হাজার টাকা।

জিডি সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্য ইমরান নিজেকে লন্ডনপ্রবাসী হিসেবে পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। সম্পর্ক গভীর হওয়ার এক পর্যায়ে সে জানায়, লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় সে সঙ্গে ৪২ লাখ টাকা মূল্যের ডলার এবং প্রেমিকার জন্য সোনার বার নিয়ে আসছে। এরপরই কৌশলে শুরু হয় প্রতারণা।

অভিযোগ অনুযায়ী, কথিত প্রেমিককে ছাড়িয়ে আনার কথা বলে এক নারী নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। কাস্টমসে ইমরানকে আটক করার ভয় দেখিয়ে তাকে ছাড়াতে ৮০ হাজার টাকা দাবি করা হয়। প্রেমিককে মুক্ত করার আশায় তরুণী বিকাশের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর পরও প্রতারকরা ক্ষান্ত হয়নি; বরং ইমরানকে ছাড়াতে আরও টাকার দাবি জানায়। অতিরিক্ত অর্থ জোগাড় করতে গিয়ে তরুণী পরিবারের সদস্যদের শরণাপন্ন হলে পুরো ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে, তিনি একটি সুপরিকল্পিত প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।

গত ৫ জুলাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তরুণী। তিনি বলেন, "হোয়াটসঅ্যাপে সাতদিনের পরিচয়কে কেন্দ্র করে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়েছে প্রতারক চক্র।"

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, "প্রতারণার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অনলাইন দুনিয়ায় অচেনা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বনের জন্য সতর্ক করেছেন পুলিশের সংশ্লিষ্টরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত