নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর করুণ মৃত্যু

নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণের কারণে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরে তানঝুমা। এরপর সে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। টানা ভারী বর্ষণের কারণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে যাওয়ায় হঠাৎ তা ধসে তানঝুমার ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শিশুটির বাবা বর্তমানে চট্টগ্রামের কক্সবাজারে কর্মরত আছেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভারী বর্ষণের কারণে মাটির দেয়ালটি নরম হয়ে ধসে পড়ে এবং শিশুটি তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।"

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, "দেয়ালচাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিষয় : নজরবিডি সংবাদ নরসিংদী, রায়পুরা, দেয়াল ধসে মৃত্যু, শিশু মৃত্যু, ভারী বর্ষণ, মাটির ঘর, মরজাল ইউনিয়ন, উপজেলা প্রশাসন, রায়পুরা থানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণের কারণে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরে তানঝুমা। এরপর সে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। টানা ভারী বর্ষণের কারণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে যাওয়ায় হঠাৎ তা ধসে তানঝুমার ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শিশুটির বাবা বর্তমানে চট্টগ্রামের কক্সবাজারে কর্মরত আছেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভারী বর্ষণের কারণে মাটির দেয়ালটি নরম হয়ে ধসে পড়ে এবং শিশুটি তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।"

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, "দেয়ালচাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত