নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহ নগরীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের ভেতর ঢুকে পড়া বৃষ্টির পানিতে ডুবে আজনান আমিন তালুকদার আয়াশ নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্রহ্মপল্লী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আয়াশ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী রেজুয়ানুল আমিন আবিরের ছেলে। ঘটনার সময় শিশুটি তার মা বন্যা আক্তারের সঙ্গে ব্রহ্মপল্লী এলাকায় নানার বাসায় ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বাসার ভেতরে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সকালে খেলাধুলা করার পর আয়াশকে নিয়ে তার মা ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে শিশুটির নানি ঘরে এসে দেখতে পান, আয়াশ বিছানা থেকে গড়িয়ে ঘরের মেঝেতে জমে থাকা পানির নিচে ডুবে আছে। তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার বন্ধু তামজিদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সন্তান হারানো বাবা রেজুয়ানুল আমিন আবির আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে গিয়েছিল। বাচ্চা খেলার ছলে বিছানা থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়। দেখার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমার বাবাটাকে আর বাঁচানো গেল না।"

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় ময়মনসিংহ নগরীতে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। 

এই ভারী বর্ষণের ফলে আজ সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা।

বিষয় : নজরবিডি সংবাদ ময়মনসিংহ, পানিতে ডুবে মৃত্যু, শিশু মৃত্যু, ভারী বর্ষণ, জলাবদ্ধতা, ব্রহ্মপল্লী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, আবহাওয়া অধিদপ্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের ভেতর ঢুকে পড়া বৃষ্টির পানিতে ডুবে আজনান আমিন তালুকদার আয়াশ নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্রহ্মপল্লী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আয়াশ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী রেজুয়ানুল আমিন আবিরের ছেলে। ঘটনার সময় শিশুটি তার মা বন্যা আক্তারের সঙ্গে ব্রহ্মপল্লী এলাকায় নানার বাসায় ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বাসার ভেতরে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সকালে খেলাধুলা করার পর আয়াশকে নিয়ে তার মা ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে শিশুটির নানি ঘরে এসে দেখতে পান, আয়াশ বিছানা থেকে গড়িয়ে ঘরের মেঝেতে জমে থাকা পানির নিচে ডুবে আছে। তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার বন্ধু তামজিদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সন্তান হারানো বাবা রেজুয়ানুল আমিন আবির আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে গিয়েছিল। বাচ্চা খেলার ছলে বিছানা থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়। দেখার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমার বাবাটাকে আর বাঁচানো গেল না।"

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় ময়মনসিংহ নগরীতে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। 

এই ভারী বর্ষণের ফলে আজ সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত