চাকরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছেন প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানরা। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান একজোট হয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণির জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ এখন পর্যন্ত তারা কোনো ধরণের পারিশ্রমিক পাচ্ছেন না। সরকার বিভিন্ন সময়ে তাদের চাকরী স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।
তারা আরও জানান, একদফা দাবি—চাকরী স্থায়ীকরণ অথবা দৈনিক হাজিরায় অন্তর্ভুক্তির দাবিতে গত ১ জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতী শুরু করেছেন টেকনিশিয়ানরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কর্মবিরতী অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি সেলিম বাদশা এবং পঞ্চগড় জেলা শাখার সভাপতি আইবুল ইসলাম।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন