খুলনা জেলা কারাগারের কঠোর নিরাপত্তা বলয় ভেঙে দেয়াল টপকে পালিয়েছেন ইমন মাঝি (৩২) নামের চুরির মামলার এক হাজতি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের প্রাচীর টপকে তিনি পালিয়ে যান বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কারা সূত্রে জানা গেছে, পলাতক হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া বটতলা এলাকার বাসিন্দা আবদুল মাঝির ছেলে। তিনি কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের বাথরুমের ছাদে উঠে সেখান থেকে প্রাচীর টপকে বাইরে বেরিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, অন্যান্য বন্দিদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই তিনি দেয়াল টপকানোর পরিকল্পনা বাস্তবায়ন করেন।
ইমন মাঝির পালিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসার সাথে সাথেই কারাগারের ‘পাগলা ঘণ্টা’ (এলার্ম) বাজানো হয়। তাৎক্ষণিকভাবে কারা সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), জেলা পুলিশ, র্যাব এবং জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু সায়েম বলেন, "ঘটনাটি টের পাওয়ার সাথে সাথেই আমাদের স্টাফরা সতর্ক হয়ে যায় এবং পাগলা ঘণ্টা বাজানো হয়। আমরা দ্রুত চারপাশ ঘিরে ফেলে তল্লাশি চালিয়েছি। পলাতক বন্দিকে গ্রেপ্তারের জন্য আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
পলাতক ইমন মাঝি গত ১৩ জুন (২০২৫ সাল) সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন। তিনি কারাগারের ‘শিবসা’ নামক ওয়ার্ডে থাকতেন। তাকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বর্তমানে অভিযান চালাচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন