ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোকের ছায়া। কিস্তির টাকা পরিশোধ করতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন গৃহবধূ ইতি রানী সরকার (২৭)।
মায়ের অপেক্ষায় থাকা অবুঝ শিশু সন্তানের হৃদয়বিদারক কান্না আর পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে শাহপুর গ্রামের পরিবেশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ১১টার দিকে শাহপুর উত্তরপাড়ার বাসিন্দা স্বপন চন্দ্র সরকারের স্ত্রী ইতি রানী সরকার কিস্তির টাকা পরিশোধের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দুপুর ১২টার দিকে তাকে রতনপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় তার সঙ্গে অজ্ঞাতপরিচয় একজন নারী ছিলেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ ইতি রানীর স্বামী স্বপন চন্দ্র সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের ছোট্ট মেয়েটা অবুঝের মতো সারাক্ষণ মায়ের জন্য কাঁদছে। আমি আমার স্ত্রীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রীকে দ্রুত উদ্ধারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।”
ইতি রানী সরকারের নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন।
ইতি রানী সরকারের অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
যোগাযোগ: 01631901717, 01410009905
একটি সঠিক তথ্য বা আপনাদের সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে অসহায় মাকে তার সন্তানের কোলে। মানবিক দায়িত্ববোধ থেকে এই সংবাদটি প্রচার করে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন