বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. আরিফ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। নিহতের পরিবার জানায়, আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আরিফের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার গভীর রাতে তাকে কৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট বোন রুমি আফরিন অভিযোগ করে বলেন, "আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সেলিম, শুভ ও জীবনসহ একটি চক্র এই নৃশংসতার সঙ্গে জড়িত। আরিফের একটি হাত ভাঙা ছিল, এই শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে এমনভাবে আঘাত করা হয়েছে যে মরদেহ চেনা দায় ছিল।"
নিহতের বড় বোন মোছা. রোজিনা খাতুন কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, "আমরা পাঁচ বোন আমাদের একমাত্র ভাইকে হারিয়েছি। বৃদ্ধ বাবা-মা আজ অসহায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের কাছে আমার ভাই হত্যার দ্রুত বিচার দাবি করছি।"
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, "হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।"
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে স্বজনরা জানিয়েছেন, তারা দ্রুতই এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করবেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন