ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সুমন উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার ফলে শিশুটি ভয়ে ঘটনার কথা গোপন রাখে। তবে ঘটনার পর থেকেই সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিশুটি খেলার ছলে প্রতিবেশী এক কিশোরীর কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুমনকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুমন আহমেদ ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন