নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত 'চাঁপাই ফুড ক্লাবে' এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রাজশাহী ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন এমইপি গ্রুপের চাঁপাইনবাবগঞ্জের পরিবেশক মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রাজশাহী টেরিটোরির টেরিটোরি সেলস ম্যানেজার মো. শহিদ রানা এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান।

সভায় এমইপি গ্রুপের বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইলেকট্রিশিয়ানরা তাদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ানদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে টি-শার্ট, ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত সবার জন্য একটি আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মাঠপর্যায়ে কাজ করা ইলেকট্রিশিয়ানদের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেবার মান আরও উন্নত করাই ছিল এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।

বিষয় : নজরবিডি সংবাদ এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ, ইলেকট্রিশিয়ান, মতবিনিময় সভা, বৈদ্যুতিক পণ্য, দক্ষতা উন্নয়ন, MEP Group, Chapainawabganj, Electrician, Exchange Meeting, Electrical Products, Skill Development

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত 'চাঁপাই ফুড ক্লাবে' এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রাজশাহী ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন এমইপি গ্রুপের চাঁপাইনবাবগঞ্জের পরিবেশক মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রাজশাহী টেরিটোরির টেরিটোরি সেলস ম্যানেজার মো. শহিদ রানা এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান।

সভায় এমইপি গ্রুপের বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইলেকট্রিশিয়ানরা তাদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ানদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে টি-শার্ট, ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত সবার জন্য একটি আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মাঠপর্যায়ে কাজ করা ইলেকট্রিশিয়ানদের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেবার মান আরও উন্নত করাই ছিল এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত