নজর বিডি
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গতরাত ২টা ২০ মিনিটে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল রাত ৯টা ৩০ মিনিটে একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।

দুই অভিযানে জব্দকৃত মোট ১২২ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৮,৮০০/- (আটচল্লিশ হাজার আটশত) টাকা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

এছাড়াও চলতি জুলাই মাসে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে ১ জন আসামিসহ মোট ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং আরও ৪৬ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য ১,৫৩,৫০০/- (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর। 

বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।"

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, বিজিবি, মাদক জব্দ, এস্কাফ সিরাপ, শিবগঞ্জ, চোরাচালান রোধ, বর্ডার গার্ড বাংলাদেশ, ৫৩ বিজিবি, মাদক বিরোধী অভিযান, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গতরাত ২টা ২০ মিনিটে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল রাত ৯টা ৩০ মিনিটে একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।

দুই অভিযানে জব্দকৃত মোট ১২২ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৮,৮০০/- (আটচল্লিশ হাজার আটশত) টাকা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

এছাড়াও চলতি জুলাই মাসে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে ১ জন আসামিসহ মোট ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং আরও ৪৬ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য ১,৫৩,৫০০/- (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর। 

বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত