ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ কুখ্যাত ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান ও তার ৩ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়া can্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটককৃতরা হলেন— ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ জমাদার (৫৫) এবং তার তিন সহযোগী মো. ফয়সাল (২৫), মো. ইব্রাহিম (২৫) ও মো. কামাল (৩০)।
কোস্ট গার্ড জানায়, ধনিয়া ইউনিয়নের বালিয়া can্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার সহযোগীদের আটকে রেখে কোস্ট গার্ডকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় চার ডাকাতকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন