দীর্ঘদিনের সংস্কারের অভাবে খুলনা নগরীর শিপইয়ার্ড–রূপসা স্ট্যান্ড সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খানাখন্দে ভরা সড়কটি সাধারণ মানুষের কাছে মরণফাঁদে পরিণত হলেও জনদুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি।
সড়কটির সংস্কার কাজ ত্বরান্বিত করতে সমিতির সভাপতি আলহাজ্ব শাহাজান জমাদারের নির্দেশনায় ২০ গাড়ি আধলা (ইটভাঙা পাথর) অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এই জনহিতকর উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বর্তমানে খুলনা মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কার্যক্রম চলছে। সম্প্রতি সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন কেডিএ চেয়ারম্যান আলম মনা। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।
সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে মো. শফিকুল আলম তুহিন বলেন, "দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাদের দেওয়া সামগ্রী ব্যবহার করে আমরা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাট করছি।"
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশায় দীর্ঘদিন তারা চরম ভোগান্তিতে ছিলেন। ইটভাটা মালিক সমিতির এমন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও সহায়তায় যাতায়াত ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তারা সড়কটি স্থায়ীভাবে মেরামত ও সম্পূর্ণ চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন