নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরীক্ষা দিতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম উম্মে তাফান্নুম ঐশিতা (১৪)। তিনি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে ঐশিতা পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে পরে জানা যায়, সে স্কুলে পৌঁছায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে আর বাড়িতেও ফিরে আসেনি।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারা দ্রুত ঐশিতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

ঐশিতার সন্ধান পেলে তার পিতা মো. ইকবাল হোসেনের মোবাইল নম্বর ০১৭২৮-১২৫৪৯৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষা দিতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম উম্মে তাফান্নুম ঐশিতা (১৪)। তিনি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে ঐশিতা পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে পরে জানা যায়, সে স্কুলে পৌঁছায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে আর বাড়িতেও ফিরে আসেনি।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারা দ্রুত ঐশিতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

ঐশিতার সন্ধান পেলে তার পিতা মো. ইকবাল হোসেনের মোবাইল নম্বর ০১৭২৮-১২৫৪৯৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত