নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক

খুলনার ডুমুরিয়া উপজেলায় 'তথ্য আপা' প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়), ডুমুরিয়া যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

বিশেষ এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। 

আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এবং উপজেলা তথ্য আপা মোছাঃ শামসুন্নাহার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলায় 'তথ্য আপা' প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়), ডুমুরিয়া যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

বিশেষ এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। 

আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এবং উপজেলা তথ্য আপা মোছাঃ শামসুন্নাহার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত