কুড়িগ্রামের রাজারহাটে বিরোধপূর্ণ একটি সড়ককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি প্রশাসনের উদ্যোগে গ্রামের একটি রেকর্ডভুক্ত বেদখল সড়ক উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার ওই সড়কে মাটি কাটার কাজ শুরু করতে জয়নাল মিয়া ও তার লোকজন যান। এ সময় প্রতিপক্ষ জিন্নাত আলী কাজে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে জয়নাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাত আলীর ওপর হামলা চালায়। সংঘর্ষে জিন্নাত আলী, জয়নাল মিয়া ও তার ছেলে নয়ন আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জিন্নাত আলীর মৃত্যু হয়। অন্যদিকে জয়নাল মিয়া ও তার ছেলে নয়ন আলীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নয়ন আলীও মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন