বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বৈরী আবহাওয়ার মাঝে পরীক্ষা নেওয়া, শিক্ষার্থীদের কটাক্ষ করে বক্তব্য দেওয়া এবং প্রশ্নপত্রে ভুল থাকার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত পরীক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দেশে কয়েকদিন ধরে বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটলেও এইচএসসি পরীক্ষা চালু রাখা হয়েছে। পরীক্ষার্থীরা কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে গিয়েছে এবং অভিভাবকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন অবর্ণনীয় কষ্টের মাঝে পরীক্ষা চালু রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তাদের এই যৌক্তিক কষ্টকে মূল্যায়ন না করে উল্টো ‘ফার্মের মুরগি’ বলে কটাক্ষ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি দেখিয়ে এই আন্দোলন দমানো যাবে না। অবিলম্বে এইচএসসি পরীক্ষা স্থগিত করাসহ শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন