নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’-এর একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের চারটি ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে আগুন পুরোপুরি নেভানোর জন্য ডাম্পিং কার্যক্রম চলছে।
স্থানীয়রা জানান, গোডাউনে প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স ও দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানাগুলোর শ্রমিকদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন