নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন সংবাদকর্মীরা

খুলনা নগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে আড্ডারত সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকরা জানান, প্রতিদিনের মতো ঘটনার রাতে ছয়জন সাংবাদিক জলিলের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে থাকা প্লাস্টিকের চেয়ারে বিদ্ধ হয়। 

এই ঘটনায় সাংবাদিক আওয়াল সামান্য আহত হয়েছেন; বুলেটের স্প্লিন্টারের আঘাতে তার বুকের কিছু অংশ ছিলে গেছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।

এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি ঘটনার বর্ণনা দিয়ে জানান, তারা কয়েকজন সাংবাদিক সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। যুবকরা এসেই সরাসরি গুলি ছোড়ে। গুলিটি চেয়ারে বিদ্ধ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। 

গুলির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন সংবাদকর্মীরা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

খুলনা নগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে আড্ডারত সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকরা জানান, প্রতিদিনের মতো ঘটনার রাতে ছয়জন সাংবাদিক জলিলের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে থাকা প্লাস্টিকের চেয়ারে বিদ্ধ হয়। 

এই ঘটনায় সাংবাদিক আওয়াল সামান্য আহত হয়েছেন; বুলেটের স্প্লিন্টারের আঘাতে তার বুকের কিছু অংশ ছিলে গেছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।

এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি ঘটনার বর্ণনা দিয়ে জানান, তারা কয়েকজন সাংবাদিক সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। যুবকরা এসেই সরাসরি গুলি ছোড়ে। গুলিটি চেয়ারে বিদ্ধ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। 

গুলির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত