নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে পৌঁছাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন বলে জানা গেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে পৌঁছাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত