গাজীপুরের কালিয়াকৈরে একটি কবরস্থান থেকে রাতের আঁধারে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে স্থানীয় লোকজন এই দৃশ্য প্রথম লক্ষ্য করেন।
স্থানীয়রা জানান, কবরস্থানে প্রায় অর্ধশত কবর রয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থানের ভেতরের ৯টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মাটি ও বাঁশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে বিষয়টি বুঝতে পারেন।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ১০টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক কাজ করেছে। গ্রামের একাধিক পরিবারের স্বজনদের কঙ্কাল চুরি যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কারা এ ধরনের কাজ করেছে, তা খুঁজে বের করতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি তারা অবগত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন