সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথম পত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পরীক্ষা শুরুর পর পরীক্ষার্থীদের প্রথম পত্রের পরিবর্তে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় ১৫-২০ মিনিট পর ভুল শনাক্ত হলে প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা সম্পন্ন করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, প্রশ্ন বাছাইয়ে কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এমনটি ঘটেছে এবং বিষয়টি যশোর শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং আগামী ১৮ জুলাইয়ের প্রশ্নপত্র বহাল থাকবে কিনা সে বিষয়ে বোর্ড দ্রুত সিদ্ধান্ত নেবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন