নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেপ্তার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যৌথ অভিযান চালিয়ে এক নারীসহ ১৪ জন সক্রিয় দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ ও জেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করত এবং উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। 

এর ফলে রোগীরা মারাত্মক আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছিলেন। রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাব জানিয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যৌথ অভিযান চালিয়ে এক নারীসহ ১৪ জন সক্রিয় দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ ও জেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করত এবং উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। 

এর ফলে রোগীরা মারাত্মক আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছিলেন। রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাব জানিয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত