সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে এই রথযাত্রার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
উদ্বোধন শেষে ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে নানা বয়সী মানুষ রশি ধরে রথটি টেনে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে রথযাত্রার আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে এই রথযাত্রার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
উদ্বোধন শেষে ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে নানা বয়সী মানুষ রশি ধরে রথটি টেনে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে রথযাত্রার আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন