নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

‘জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন’

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতার নয়, এটি দেশের গণতান্ত্রিক মুক্তিকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। 

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্র গঠন। নতুন বাংলাদেশের চেতনা কখনোই বিদ্বেষ, অপমান কিংবা ব্যক্তিগত আক্রমণ সমর্থন করে না। 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের কাউকে রাজনৈতিক পরিচয়ে কাজ করার প্রয়োজন নেই; প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিরপেক্ষভাবে জনগণের সেবা করতে হবে। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া ও পুলিশ সুপার মোর্তজা আলী বক্তব্য দেন। এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন’

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতার নয়, এটি দেশের গণতান্ত্রিক মুক্তিকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। 

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্র গঠন। নতুন বাংলাদেশের চেতনা কখনোই বিদ্বেষ, অপমান কিংবা ব্যক্তিগত আক্রমণ সমর্থন করে না। 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের কাউকে রাজনৈতিক পরিচয়ে কাজ করার প্রয়োজন নেই; প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিরপেক্ষভাবে জনগণের সেবা করতে হবে। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া ও পুলিশ সুপার মোর্তজা আলী বক্তব্য দেন। এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত