নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সুজানগর পৌরসভার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিশ্বকাপ খেলা চলার সময়ে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে। 

এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ শত শত কর্মী-সমর্থক পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়। তবে স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের দাবি, নিরীহ মানুষদের অন্যায়ভাবে আটক করায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও নারীরা এসে তাদের ছাড়িয়ে নেয়। 

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সুজানগর পৌরসভার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিশ্বকাপ খেলা চলার সময়ে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে। 

এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ শত শত কর্মী-সমর্থক পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়। তবে স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের দাবি, নিরীহ মানুষদের অন্যায়ভাবে আটক করায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও নারীরা এসে তাদের ছাড়িয়ে নেয়। 

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত