নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৬ দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার রেল ভবনে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসের রুট রাজশাহী থেকে বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সরাসরি রেললাইন বর্ধিতকরণ, ঢাকা-রংপুর-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ওয়াশ পিট স্থাপন, বনলতা এক্সপ্রেসে চাঁপাইনবাবগঞ্জের জন্য আসন সংখ্যা বৃদ্ধি ও একটি বগিতে বিদ্যমান অতিরিক্ত ৩০ শতাংশ ভাড়া প্রত্যাহার এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে নৈশকালীন শাটল ট্রেন চালুর দাবি।

স্মারকলিপি গ্রহণ করে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর রেল যোগাযোগের উন্নয়নে উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে সেগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে আন্তরিক আশ্বাস প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সোনামসজিদ স্থলবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৬ দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার রেল ভবনে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসের রুট রাজশাহী থেকে বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সরাসরি রেললাইন বর্ধিতকরণ, ঢাকা-রংপুর-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ওয়াশ পিট স্থাপন, বনলতা এক্সপ্রেসে চাঁপাইনবাবগঞ্জের জন্য আসন সংখ্যা বৃদ্ধি ও একটি বগিতে বিদ্যমান অতিরিক্ত ৩০ শতাংশ ভাড়া প্রত্যাহার এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে নৈশকালীন শাটল ট্রেন চালুর দাবি।

স্মারকলিপি গ্রহণ করে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর রেল যোগাযোগের উন্নয়নে উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে সেগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে আন্তরিক আশ্বাস প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সোনামসজিদ স্থলবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত