নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

সকাল ১০টায় শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী নিহত হন। 

পরবর্তীতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়ভাবে পালন করা হয়। এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

সকাল ১০টায় শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী নিহত হন। 

পরবর্তীতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়ভাবে পালন করা হয়। এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত