নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

শুক্রবার দুপুরে মহারাজপুর ইউনিয়নের আকন্দোবাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টার দিকে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হাসিব নামে একজন এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ হাসিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার ফিল্টার হাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

শুক্রবার দুপুরে মহারাজপুর ইউনিয়নের আকন্দোবাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টার দিকে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হাসিব নামে একজন এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ হাসিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার ফিল্টার হাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত