নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতার সেমিফাইনালে মুন্সিগঞ্জের রূপকথা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিক্রমপুরের কৃতি সন্তান নবীন কুমার রায়ের মেয়ে রূপকথা রায় আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা ‘RoboSub-2026’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে গত ১৩ই জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রূপকথা বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে রূপকথা প্রযুক্তি মূল্যায়ন পর্ব সফলভাবে সম্পন্ন করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। RoboSub বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচে রোবট (Autonomous Underwater Vehicle - AUV) প্রতিযোগিতা। 

প্রতিবছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় দলগুলো নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আন্ডারওয়াটার রোবট নিয়ে অংশ নেয়। এই রোবটগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে বিভিন্ন ধরনের জটিল মিশন সম্পন্ন করতে হয়।

আন্তর্জাতিক এই অঙ্গনে বিক্রমপুরের মেয়ে রূপকথা রায়ের এমন গৌরবময় অংশগ্রহণ এবং সেমিফাইনালে ওঠার সাফল্য পুরো বিক্রমপুরবাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়। তার এই অনন্য অর্জনে পরিবার, শিক্ষক এবং এলাকার শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

বিক্রমপুরের সর্বস্তরের আপামর জনসাধারণ এখন প্রতিযোগিতার পরবর্তী ধাপে রূপকথার চূড়ান্ত সাফল্য কামনা করছেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতার সেমিফাইনালে মুন্সিগঞ্জের রূপকথা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিক্রমপুরের কৃতি সন্তান নবীন কুমার রায়ের মেয়ে রূপকথা রায় আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা ‘RoboSub-2026’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে গত ১৩ই জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রূপকথা বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে রূপকথা প্রযুক্তি মূল্যায়ন পর্ব সফলভাবে সম্পন্ন করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। RoboSub বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচে রোবট (Autonomous Underwater Vehicle - AUV) প্রতিযোগিতা। 

প্রতিবছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় দলগুলো নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আন্ডারওয়াটার রোবট নিয়ে অংশ নেয়। এই রোবটগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে বিভিন্ন ধরনের জটিল মিশন সম্পন্ন করতে হয়।

আন্তর্জাতিক এই অঙ্গনে বিক্রমপুরের মেয়ে রূপকথা রায়ের এমন গৌরবময় অংশগ্রহণ এবং সেমিফাইনালে ওঠার সাফল্য পুরো বিক্রমপুরবাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়। তার এই অনন্য অর্জনে পরিবার, শিক্ষক এবং এলাকার শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

বিক্রমপুরের সর্বস্তরের আপামর জনসাধারণ এখন প্রতিযোগিতার পরবর্তী ধাপে রূপকথার চূড়ান্ত সাফল্য কামনা করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত