নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কর্ণফুলীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণপাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহতের এক স্বজনের খোঁজ পাওয়া গেছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণপাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহতের এক স্বজনের খোঁজ পাওয়া গেছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত