নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল শুরু

সুস্থ পুলিশ, সক্ষম পুলিশ, জনবান্ধব পুলিশ’ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ police লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় সুধীজন এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। টুর্নামেন্টকে ঘিরে পুলিশ লাইন্স মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, একজন পুলিশ সদস্যের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য সাহস ও পেশাদারিত্বের পাশাপাশি প্রয়োজন শারীরিক সক্ষমতা এবং দৃঢ় মানসিক শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা পুলিশের নিয়মিত ক্রীড়া চর্চার অংশ হিসেবে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “যে পুলিশ মাঠে শক্তিশালী, সে জনগণের সেবায় ও অপরাধ দমনে আরও বেশি শক্তিশালী।” তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দলগত ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুস্থ, সক্ষম ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার এ উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল শুরু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সুস্থ পুলিশ, সক্ষম পুলিশ, জনবান্ধব পুলিশ’ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ police লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় সুধীজন এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। টুর্নামেন্টকে ঘিরে পুলিশ লাইন্স মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, একজন পুলিশ সদস্যের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য সাহস ও পেশাদারিত্বের পাশাপাশি প্রয়োজন শারীরিক সক্ষমতা এবং দৃঢ় মানসিক শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা পুলিশের নিয়মিত ক্রীড়া চর্চার অংশ হিসেবে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “যে পুলিশ মাঠে শক্তিশালী, সে জনগণের সেবায় ও অপরাধ দমনে আরও বেশি শক্তিশালী।” তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দলগত ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুস্থ, সক্ষম ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার এ উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত