নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

কুমিল্লায় লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামে দলবদ্ধ হয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা জমায়েত হওয়ার গোপন খবরে লুঙ্গি পরেই তাদের ধাওয়া দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভারত সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যের ধাওয়ায় একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান মাদককারবারিরা।

স্থানীয়রা জানান, ভারত সীমান্তের কাছে আশাবাড়ি এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে মাদকের কারবার চলে। স্থানীয় লোকজন বাধা দিলে মাদককারবারিরা তাদের ওপর চড়াও হতেন, যার ফলে ভয়ে কেউ মুখ খুলতেন না। শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে গোপনে মাদক কারবারিদের জমায়েতের খবর পেয়ে সংসদ সদস্য জসীম উদ্দিন তার ব্যক্তিগত রয়েল এনফিল্ড বাইক নিয়ে একজন সহকারীসহ লুঙ্গি পরেই আশাবাড়ি এলাকায় ছুটে যান।

ঘটনাস্থলে আশাবাড়ি সড়কের ওপর ৭-৮টি মোটরসাইকেলে বিভিন্ন এলাকা থেকে আসা মাদক কারবারিদের জমায়েত দেখতে পেয়ে সংসদ সদস্য তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একটি মোটরসাইকেল ফেলে রেখে যান মাদককারবারিরা। পরে সংসদ সদস্য জসীম উদ্দিন পুলিশকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন এবং জব্দকৃত মোটরসাইকেলটি পুলিশের কাছে হস্তান্তর করেন। একই সময়ে আশাবাড়ি সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা নবীনগর উপজেলা থেকে আসা দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে তাদেরও পুলিশের কাছে সোপর্দ করেন সংসদ সদস্য। পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই যুবককে ছেড়ে দেয়।

মাদক কারবারিদের ধাওয়া, মোটরসাইকেল জব্দ এবং দুই যুবকের জিজ্ঞাসাবাদের পুরো ঘটনাটি সংসদ সদস্য জসীম উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। তার এই মাদকবিরোধী পদক্ষেপকে সর্বস্তরের মানুষ প্রশংসার চোখে দেখছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ধন্যবাদ জানাচ্ছেন।

এ বিষয়ে সংসদ সদস্য জসীম উদ্দিন বলেন, তার নির্বাচনী প্রতিশ্রুতির প্রধান ওয়াদা ছিল এলাকাকে মাদকমুক্ত করা। নির্বাচনী এলাকাটি সীমান্তসংলগ্ন হওয়ায় এখানে মাদকের ভয়াবহতা বেশি, তাই তিনি রাতবিরেতেও বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন। তিনি ঘোষণা দেন, তার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা তিনি থাকবেন এবং মাদকের বিরুদ্ধে তার এই জিহাদ চলবেই।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত