নজর বিডি
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সুমন শাহ ও সম্পাদক ফরহাদ

চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আনোয়ারা সাংবাদিক সমিতি’র (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম।

শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল ও আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কবির। 

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রূপন দত্ত, এনামুল হক নাবিদ এবং জাহেদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর প্রতিনিধি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন এবং ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আরফাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, কমিটির নেতারা আনোয়ারায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করবেন।

মফস্বলের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে আনোয়ারা সাংবাদিক সমিতি আগামী দিনেও একটি আদর্শ সংগঠন হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সুমন শাহ ও সম্পাদক ফরহাদ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আনোয়ারা সাংবাদিক সমিতি’র (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম।

শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল ও আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কবির। 

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রূপন দত্ত, এনামুল হক নাবিদ এবং জাহেদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর প্রতিনিধি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন এবং ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আরফাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, কমিটির নেতারা আনোয়ারায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করবেন।

মফস্বলের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে আনোয়ারা সাংবাদিক সমিতি আগামী দিনেও একটি আদর্শ সংগঠন হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত