মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে পরিচালিত এক যৌথ টাস্কফোর্স অভিযানে অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া নামক স্থানে এ অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ যৌথভাবে এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
জানা যায়, ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় অলি মিয়াকে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
অভিযোগের সত্যতা ও অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন