নজর বিডি
আপডেট : রোববার, ১৯ জুলাই ২০২৬

সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী 'সুন্দরবন-১২' লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে বা অন্য উপায়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মাঝে স্থবির হয়ে পড়ে। 

এ সময় বরিশাল থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চটি নিয়ন্ত্রণহীন ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ডুবে যাওয়া আরোহীদের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি নদীর বুক থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী 'সুন্দরবন-১২' লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে বা অন্য উপায়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মাঝে স্থবির হয়ে পড়ে। 

এ সময় বরিশাল থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চটি নিয়ন্ত্রণহীন ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ডুবে যাওয়া আরোহীদের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি নদীর বুক থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত