টাঙ্গাইলের মধুপুরে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ চালকের একমাত্র জীবিকার সম্বল অটোরিকশা (মিশু অটো) চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অটোচালক মুক্তাগাছা উপজেলার কালীবাড়ি রামচানপুরের মৃত আব্দুল মালেকের ছেলে হযরত আলী (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে যাত্রীবেশে দুজন লোক তাকে কালীবাড়ি থেকে মধুপুরে নিয়ে আসে। পরে হাটখোলা ব্রিজের ওপর অটোরিকশাটি রেখে অভিযুক্তদের একজন অটোরিকশার যন্ত্রাংশ কেনার কথা বলে বৃদ্ধকে কল্লোল সিনেমা হলের সামনে নিয়ে যায়। সেখানে রাস্তা পার করিয়ে দেওয়ার সুযোগে চক্রের সদস্যটি দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে বৃদ্ধ চালক পার্টস কিনে ব্রিজে ফিরে এসে অটোরিকশা ও যাত্রী কাউকেই দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
ভুক্তভোগী হযরত আলী জানান, তিনি ক্যানসারের চিকিৎসা করিয়ে এমনিতেই সর্বস্বান্ত। স্ত্রী ও এক মেয়েকে হারিয়ে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারও কাছে হাত না পেতে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি ৭০ হাজার টাকা বকেয়া ও ঋণে অটোরিকশার ব্যাটারি কিনেছিলেন। একমাত্র সম্বলটি হারিয়ে তিনি এখন দিশেহারা।
ঘটনার পর সিসিটিভি ফুটেজে টি-শার্ট ও প্যান্ট পরা এক চোরকে শনাক্ত করেছেন ভুক্তভোগী চালক। উক্ত অপরাধীকে ধরিয়ে দিতে এবং অসহায় বৃদ্ধের শেষ সম্বলটি উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন