ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আকবর হোসেন (৩৫) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন ওই এলাকার মো. হানিফের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, আকবর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রোববারে আবারও অসুস্থতা অনুভব করলে তাঁর স্ত্রীর তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে স্ত্রী চিকিৎসকের কাছে না গিয়ে পাশের বাড়িতে যান।
পরবর্তীতে স্ত্রী ঘরে ফিরে স্বামীকে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আকবরকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন