মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকরা হলেন—উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) এবং আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।
ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঘর খোলার পর চার-পাঁচজন যুবক জোরপূর্বক ভেতরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর ধস্তাধস্তি ও চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকেই জুনেদ ও নাজিরকে আটক করেন, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়দের দাবি, আটক দুজন ইয়াবা সেবন ও কারবারের সঙ্গে জড়িত এবং তাদের অপকর্মে এলাকা অতিষ্ঠ। তাদের মধ্যে একজন বড়লেখা পৌরশহরের ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারনামীয় আসামি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, স্বজন ও স্থানীয়রা মিলে দুই যুবককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন