লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে পপুলার আইডিয়াল হিফজ মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন অধ্যক্ষ আব্দুল আহাদ। ঘটনার পরদিন রবিবার দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায় এবং তার পরিবারকে বিষয়টি জানায়। ঘটনাটি জানার পর অভিভাবক ও স্থানীয় জনতা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামি আব্দুল আহাদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন