টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদীগুলোর পানি বেড়ে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় জেলার লাউয়ারগড়ে ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জ সদরে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৮.৮৬ মিটারে পৌঁছায়, যা বিপৎসীমার ওপরে। যদিও সুনামগঞ্জ সদর, লাউয়ারগড় ও দিরাই পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে, তবে প্রায় সব পয়েন্টেই পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত আছে।
এদিকে, রবিবার রাতে পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার চারাগাঁও লোকালয়ে পানি প্রবেশ করায় বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ পৌরশহরের বড়পাড়াসহ নিম্নাঞ্চলের রাস্তায় পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে, যা নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি করতে পারে। পাউবো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন