নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।

২০ জুলাই (সোমবার) পূবালী ব্যাংক পিএলসি পুলহাট শাখার আয়োজনে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান সরকার দেশকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে দারুণ ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও যোগ করেন, “বিশেষ করে কৃষিনির্ভর এই অঞ্চলে ক্যাশলেস লেনদেন ছড়িয়ে দিতে পারলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। পকেটে টাকা না রেখেও শুধু একটি কিউআর (QR) কোড বা অ্যাপ ব্যবহার করে সব ধরনের কেনাকাটা ও লেনদেন করা সম্ভব। এতে সময় বাঁচার পাশাপাশি টাকা হারানো বা চুরির ঝুঁকি থাকবে না। ৩ দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনের সুবিধাগুলো হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক পুলহাট উপশাখার ব্যবস্থাপক মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর পূবালী ব্যাংক। এই ৩ দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশন এবং ডিজিটাল লেনদেনের যাবতীয় সুবিধা নিশ্চিত করব। আমরা চাই প্রতিটি দোকানে ও বাজারে ক্যাশলেসের ছোঁয়া লাগুক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পুলহাট শাখার ম্যানেজার মোঃ জিয়াউল হক এবং দিনাজপুর জেলা খাদ্যশস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলুসহ অন্যান্য অতিথিরা।

৩ দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনকে ঘিরে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ডিজিটাল লেনদেনের এই উদ্যোগ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকেরা।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত