নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম লোহার একটি মই বেয়ে ছাদে ওঠার চেষ্টা করছিলেন। মইটি আগে থেকেই কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, ফলে তাতে ওঠার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন, হাসিনা বেগম (৫২), বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী। আশা খাতুন (২৬), হাসিনা বেগমের ভাতিজি। মিম আক্তার (১৩), আশা খাতুনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম লোহার একটি মই বেয়ে ছাদে ওঠার চেষ্টা করছিলেন। মইটি আগে থেকেই কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, ফলে তাতে ওঠার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন, হাসিনা বেগম (৫২), বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী। আশা খাতুন (২৬), হাসিনা বেগমের ভাতিজি। মিম আক্তার (১৩), আশা খাতুনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত