নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রবিউল আটক

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে নিজ ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢেকে রাখার অভিযোগ ওঠে রবিউলের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউলকে দেখতে পেয়ে আটক করে গণধোলাই দেন।

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রবিউলকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রবিউলকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রবিউল আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে নিজ ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢেকে রাখার অভিযোগ ওঠে রবিউলের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউলকে দেখতে পেয়ে আটক করে গণধোলাই দেন।

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রবিউলকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রবিউলকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত