নজর বিডি
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের নির্দেশে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এ কারাদণ্ড প্রদান করেন।

আটোয়ারী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের একটি দল উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকার মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলীর (২৫) কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের তিনজনকে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের নির্দেশে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এ কারাদণ্ড প্রদান করেন।

আটোয়ারী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের একটি দল উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকার মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলীর (২৫) কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের তিনজনকে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত