খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম রাজন হাওলাদার (৩২)। তিনি খুলনা মহানগরের গোবরচাকা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, নিহত রাজন হাওলাদার গোবরচাকা এলাকার রাজু হাওলাদারের ছেলে। এর আগে গত মঙ্গলবার তাঁর ব্যবহৃত ইজিবাইকটি হরিণটানা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান ও তদন্ত অব্যাহত রেখেছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন