নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের যথাক্রমে ৩০০ টাকা ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের যথাক্রমে ৩০০ টাকা ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত